বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ইয়াবা ও মদ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা

ফেনীতে ইয়াবা ও মদ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা

ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০ পিস ইয়াবা ও ৬ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইউছুপ কানন (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাগনভূঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকায় জমান টাওয়ার নামের একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতঘরে অভিযান পরিচালনা করে ডিএনসি ফেনীর একটি অভিযানিক দল।

অভিযানে ২০ পিস ইয়াবা ও ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৬ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৪ দশমিক ৫ লিটার।

অভিযুক্ত মোহাম্মদ ইউছুপ কানন (৩৩) দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়া এলাকার আব্দুল লতিফ হাজী বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে। তাঁর মায়ের নাম আলেয়া বেগম। তিনি বর্তমানে দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকার জমান টাওয়ারে বসবাস করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যাক্তিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণে আমরা সব সময় প্রস্তুুত রয়েছি মাদক প্রাচার ও বিক্রির খবর পেলে দ্রুত ব্যাবস্থা গ্রহন করছি।

 

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২