বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ঝিনাইদহের মহেশপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক পথ বন্ধ করে খাস জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছ। দির্ঘ বছর ধরে ওই জমির উপর দিয়ে থাকা পথ ব্যবহার করে স্থানীয় কৃষক ও সাধারন মানুষ যাতায়াত করে থাকেন বলেও অভিযোগ করা হয়েছে। জমির উপর দোকানঘর নিশর্মাণের ফলে স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন। অভিযুক্ত চেয়ারম্যান মোঃ জামিরুল হক মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় মানুষ রাস্তা বন্ধ না করিয়া রাস্তা ছাড়িয়া কাজ করার কথা বলাই অকথ্য ভাষায় গালমন্দ করে যা পারিস করে নিস বলেও হুমকি দিয়েছেন। আমি এলাকার বর্তমান চেয়ারম্যান আমাকে কেউ কিছু করতে পারবেনা। 
 

এলাকাবাসির পক্ষে অভিযোগ দায়ের করা মো. জাহিদ হাসান জানান, কয়েকদিন আগে হঠাৎ স্থানীয় চেয়ারম্যান মোঃ জামির হোসেন কৃষকদের মাঠে যাতায়াতের পথ বন্ধ করে দোকানঘর নির্মাণ শুরু করে। রাস্তা ছেড়ে কাজ করার কথা বলতে গেলে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় তিনি বলেন, যা পারিস করে নিস। আমি এলাকার চেয়ারম্যান আমাকে কেউ কিছু করতে পারবেনা। এ ঘটনার পর বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও চেয়ারম্যান ঘর নির্মাণের কাজ চলমান রেখেছেন। দু’দিন আগে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করে গেছেন বিন্তু পথের উপর খাস জমিতে ঘর করা বন্ধ হয়নি। 
 

শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামিরুল হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছি। আমার ক্ষমতা হয় অন্যের জমিতে ঘর করা। আমার জমিতেই আমি দোকানঘর নির্মাণ করছি। কে কারা অভিযোগ দেওয়ায় ইউএনও সাহেব এসেছিলেন, দেখে গেছেন। 
 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন ভূমি অফিসারকে দ্বায়িত্ব দিয়েছি জমি মেপে দেখার জন্য। রাস্তা বা খাস জমি হলে ঘর নিমার্ণ বন্ধ করা হবে, না হলে কাজ চলবে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪