বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি যশোরে শ্রদ্ধাঞ্জলি, নানা কর্মসূচি পালন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি যশোরে শ্রদ্ধাঞ্জলি, নানা কর্মসূচি পালন

যথাযথ মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা, যশোর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন ,প্রেসক্লাব যশোর, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মনিহার চত্বরে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বীর শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধাদের সংগঠন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিহার মোড়ের বিজয় স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে যশোর জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এছাড়া দিবসটি উপলক্ষে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বীর শহিদদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়েই বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানানো হয়।

আরও

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

সারা দেশ

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ্য বস্তু ও প্রাণনাশের হু...

২০২৬-০৭-০১ ১৩:৫১

রক্ষা পেতে চলন্ত অটোরিকশা থেকে লাফ তরুণের, ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

সারা দেশ

রক্ষা পেতে চলন্ত অটোরিকশা থেকে লাফ তরুণের, ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

শেরপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক তরুণকে জোর করে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে মারধর, ছিনতাই ও হত্য...

২০২৬-০৭-০১ ১২:১৩

ফেনীর অপহৃত চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ

সারা দেশ

ফেনীর অপহৃত চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব ও পু...

২০২৬-০৬-৩০ ২৩:৫১

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

সারা দেশ

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে দাফন সম্প...

২০২৬-০৬-৩০ ২৩:৪১

আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন

সারা দেশ

আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন

‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পাখিমারা...

২০২৬-০৬-৩০ ২২:৫৫