সারা দেশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যা টিআরএমের মধ্যে লুকায়িত রয়েছে। কিন্তু টিআরএম বাস্তবায়নে আস্থার সংকট রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে আস্থায় নিলে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে। যেহেতু এ সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গিকার। তাই এ কাজ শেষ করতে কার্যকর ভূমিকা রাখতে চায় সরকার।
২০২৬-০৫-১৬ ১২:৪৫
সারা দেশ
ডেঙ্গু ও চিকনগুনিয়ার মত মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২০২৬-০৫-১৬ ১২:৪৩
সারা দেশ
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের মৃত আহম্মেদ গাজীর ছেলে। আব্দুল আজিজ বেনেয়ালী বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
২০২৬-০৫-১৪ ১১:৫৭
সারা দেশ
যশোরে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১শ' গ্রাম গাজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর নোয়াখালী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম বিরামপুরের মৃত তাইজুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রবিউল ইসলাম নিজ এলাকায় গাঁজা বিক্রি করে। এরপর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি রিভলবার, তিন রাউন গুলি ও একশ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
২০২৬-০৫-১২ ১৬:৫১
সারা দেশ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের “অমিত্রাক্ষর” সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, যশোরের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,পরিবেশবিদ, শিক্ষক,শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
২০২৬-০৪-২৯ ১৮:২২
সারা দেশ
যশোরে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম খাতুনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে নিহতের বাসার সামনে একটি বস্তার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২০২৬-০৪-২২ ১৬:৪২
সারা দেশ
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
২০২৬-০৪-১৪ ১০:১৪
সারা দেশ
যশোরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
২০২৬-০৪-১১ ১৫:৫৭
সারা দেশ
যশোর শহরের ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।
২০২৬-০৪-০৯ ১৮:৪৫
সারা দেশ
যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, ভোজ্যতেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০২৬-০৪-০৬ ১৯:৩৫
সারা দেশ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোরে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৪-০১ ১৫:৫৫
সারা দেশ
যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
২০২৬-০৪-০১ ১৪:১১
সারা দেশ
যশোরের মণিরামপুর উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় আম্বিয়া বেগম সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে বিল্লাল হোসেন মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
২০২৬-০৪-০১ ১৪:০৬
সারা দেশ
যশোরের শার্শায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
২০২৬-০৪-০১ ১৪:০৫
সারা দেশ
যশোর শহরের শংকরপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অনি ওরফে অনিক গ্রুপের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
২০২৬-০৪-০১ ১৩:৪৫
সারা দেশ
যশোরে হামের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশের বয়স ৯ মাসের কম, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২৬-০৩-৩০ ১৬:৩০
সারা দেশ
সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রেক্ষাপটে যশোর রিজিয়ন এ বিষয়ে জোরদার কার্যক্রম চালাচ্ছে।
২০২৬-০৩-৩০ ১৬:২৮
সারা দেশ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৩-৩০ ১৫:৫৬
সারা দেশ
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধুমাত্র রাজনীতির সংকীর্ণতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে তাই বিগত সরকার খাল খননের কোন উদ্যোগ নেয়নি।
২০২৬-০৩-২৮ ১৩:৩৯
সারা দেশ
উচ্চ জ্বর, বমি, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট থাকার পরও(পোস্টোপারেটিভ) অস্ত্রোপচার পরবর্তী কেয়ার না পাওয়ার কারণে ডাক্তার চাঁদ সুলতানা ডোরার মৃত্যু হয়েছে বেলে সংবাদ সম্মেলনে পরিবার অভিযোগ করেছেন।
২০২৬-০৩-২৮ ১২:৫৬
সারা দেশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ'র সমাধিতে শ্রদ্ধা জানালো বিজিবি। দিবস উদযাপন উপলক্ষে ব্যাটালিয়নরা বিভিন্ন কর্মসূচী পালন করেন। এরই অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এর নেতৃত্বে্ একদল চৌকস বিজিবি সদস্য কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবর স্থান চত্বরে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
২০২৬-০৩-২৬ ১২:২৬
সারা দেশ
যথাযথ মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
২০২৬-০৩-২৬ ১১:৫৫
সারা দেশ
শবেকদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে স্থবির হয়ে পড়বে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম।
২০২৬-০৩-১৬ ১৩:৩০
সারা দেশ
যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
২০২৬-০৩-১৬ ১৩:২৩