বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্বের সকল দেশেই জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা বিশ্বের অন্যান্য দেশেগুলোর চেয়ে আলাদা নই, আমরা কোনো দ্বীপ নই। কাজেই, মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব আমাদের জ্বালানি তেলের বাজারে পড়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সেজন্য দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেকেই দেশেই জ্বালানি তেলের দাম আমাদের চেয়ে বেশি। যে কারণে আমাদের দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় আমরা তেলের দাম বাড়িয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। সেই মুদ্রা দিয়ে আমরা জ্বালানি তেল ক্রয় করে থাকি। কাজেই, প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত অর্থে কেনা তেল যেন পাচার না হয়, সেটা আমাদের বিবেচনায় রয়েছে।

জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি সংকটের ভুক্তভোগী এখন পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। তখন দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা যাবে। এমনকি তেলের দাম যা ছিল, তার চেয়েও কম নির্ধারণ করার সুযোগ থাকলে সেটা করা হবে।

বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং কমবে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষকের কথা চিন্তা করে সরকার বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে। আগামী দিনে কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ ব্যবস্তা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি আমরা।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...

২০২৬-০৯-২৩ ২২:৪২

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০

রাজবাড়ী‌তে  ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

সারা দেশ

রাজবাড়ী‌তে ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

২০২৬-০৯-২৩ ২২:১৬