শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ, আটক ১১ বাংলাদেশিসহ ২০

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ, আটক ১১ বাংলাদেশিসহ ২০

 

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে এক বিশেষ অভিযানে ১১ বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ৩৪১টি পাসপোর্ট জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কুয়ালালামপুরের আমপাং জেলার তামান দাতুক আহমদ রাজালিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ অভিযান পরিচালনা করে পুত্রজায়ায় অভিবাসন বিভাগের সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ। এতে সহযোগিতা করে দেশটির অভ্যন্তরীণ রাজস্ব বোর্ডের (আইআরবি) কৌশলগত কমপ্লায়েন্স শাখা এবং গোয়েন্দা ও প্রোফাইলিং বিভাগ।

তিনি বলেন, জনসাধারণের দেওয়া তথ্য এবং বিভাগের নিজস্ব গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুইজন বাংলাদেশি পুরুষ, যাদের ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে। আরও রয়েছেন ছয়জন মালয়েশীয় নারী কর্মী এবং ১২ জন বিদেশি গ্রাহক। ওই ১২ জনের মধ্যে নয়জন বাংলাদেশি পুরুষ ও তিনজন ইন্দোনেশীয় নারী।

 

অভিযানে ২৬৫টি বাংলাদেশি পাসপোর্ট, ৬৩টি ইন্দোনেশীয় পাসপোর্ট, ১২টি পাকিস্তানি পাসপোর্ট এবং একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ বলে ধারণা করা হচ্ছে, এমন ৬ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত নগদ জব্দ করা হয়।

জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চক্রটি কথিত ‘এ-টু-বি’ নিয়োগকর্তা ব্যবস্থা ব্যবহার করত। এ ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান (নিয়োগকর্তা এ) বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন করিয়ে অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের আওতায় কর্মী নিয়ে আসত। পরে ওই কর্মীদের মূল নিয়োগকর্তার প্রতিষ্ঠানে কাজ করানোর পরিবর্তে মুনাফার বিনিময়ে অন্য একটি প্রতিষ্ঠানে (নিয়োগকর্তা বি) সরবরাহ করা হতো।

আরও

সাইবার নিরাপত্তা নিয়ে রাজনৈতিক কারসাজি বন্ধের আহ্বান বেইজিংয়ের

আন্তর্জাতিক

সাইবার নিরাপত্তা নিয়ে রাজনৈতিক কারসাজি বন্ধের আহ্বান বেইজিংয়ের

দ্বৈতনীতি ও রাজনৈতিক কারসাজি পরিহার করে সংলাপ ও আলোচনার মাধ্যমে যৌথভাবে সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের...

২০২৬-১০-০৯ ২১:০৪

শনিবার দিল্লিতে বড় জমায়েত, বাতিল একাধিক ট্রেন

আন্তর্জাতিক

শনিবার দিল্লিতে বড় জমায়েত, বাতিল একাধিক ট্রেন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে কয়েক দিন ধরেই একাধিক...

২০২৬-১০-০৯ ১৯:৪৭

হামলার মুখেও দায়িত্ব থেকে সরে আসেনি ইরানের পুলিশ: মোজতবা খামেনি

আন্তর্জাতিক

হামলার মুখেও দায়িত্ব থেকে সরে আসেনি ইরানের পুলিশ: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছ...

২০২৬-১০-০৯ ১৯:০৯

ভোটার তালিকায় বড় ছাঁটাই, গণতন্ত্র নিয়ে প্রশ্ন ভারতে

আন্তর্জাতিক

ভোটার তালিকায় বড় ছাঁটাই, গণতন্ত্র নিয়ে প্রশ্ন ভারতে

ভারতে ভোটার তালিকা যাচাই কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়...

২০২৬-১০-০৯ ১৭:৩৮

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে...

২০২৬-১০-০৯ ১০:৫৪