শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

শনিবার দিল্লিতে বড় জমায়েত, বাতিল একাধিক ট্রেন

শনিবার দিল্লিতে বড় জমায়েত, বাতিল একাধিক ট্রেন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে কয়েক দিন ধরেই একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে বড় জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন। এ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে যানজট ও নিরাপত্তাজনিত সমস্যা তৈরির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় রেল।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত রেলের এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলো বাতিল করা হবে।

রেলের কোচিং ডিরেক্টরেটের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই স্টেশনের আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। শুক্রবার এই দুই ট্রেনের যাত্রা শুরু করার কথা ছিল।

তবে ট্রেন বাতিলের সিদ্ধান্তের সঙ্গে প্রতিবাদ কর্মসূচির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।

আরও

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হেলজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের...

২০২৬-১০-০৬ ১৬:০২