শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া : পুতিন

ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া : পুতিন

 

ইরানে যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে মস্কো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এই আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

মধ্য এশীয় এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মধ্য এশীয় দেশগুলোর জোট কমনওয়েলথ অব ইন্ডিপেন্টেডন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলন উপলক্ষে গত কাল বৃহস্পতিবার মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে গিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্র-ইরান পুতিন বলেন, “এই যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে ইরানের জন্য আমাদের সাধ্যে মধ্যে যা কিছু কাছে, আমরা করতে প্রস্তুত। কারণ আমরা দেখেছি যে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান যুদ্ধ অবসানের জন্য প্রকৃত প্রচেষ্টা চালিয়ে আসছে।”

ভাষণে পুতিন ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ‘ইতিবাচক অগ্রগতির’ বিষয়টিও তুলে ধরেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশ দুটি তাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করেছে এবং সামরিক, অর্থনীতি, বাণিজ্যসহ বিভিন্ন খাতে একে অপরের ওপর ক্রমশ আরও বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। দুই দেশই যুক্তরাষ্ট্রের অজস্র নিষেধাজ্ঞায় জর্জরিত।

বিজ্ঞাপন

আজ শুক্রবার তুর্কমেনিস্তানের কাস্পিয়ান সাগরের তীরবর্তী অবকাশকেন্দ্র ‘আভাজা’-তে শুরু হচ্চে সিআইএসের সম্মেলন। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৃহস্পতিবার সন্ধ্যায় তুর্কমেনিস্তানে পৌঁছেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে দুই প্রেসিডেন্টের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

ইরানের বিরুদ্ধে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ—রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেহরান মস্কোকে শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানকে লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য (টার্গেটিং ডেটা) সরবরাহের অভিযোগও রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

 

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা যখন এক ধরণের অচলাবস্থার মুখে, ঠিক তখনই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। পেজেশকিয়ান এই সপ্তাহে বলেছেন যে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’।

সূত্র : এএফপি

আরও

হরমুজ প্রণালির কাছে এলপিজিবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে এলপিজিবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

হরমুজ প্রণালির দক্ষিণে ‘অবৈধ পথে’ চলাচলের চেষ্টা করা এনভি সানশাইন নামের একটি বিশাল এলপিজিবাহী জাহাজে হামলা চালানোর দাবি...

২০২৬-১০-০৯ ২১:১২

সাইবার নিরাপত্তা নিয়ে রাজনৈতিক কারসাজি বন্ধের আহ্বান বেইজিংয়ের

আন্তর্জাতিক

সাইবার নিরাপত্তা নিয়ে রাজনৈতিক কারসাজি বন্ধের আহ্বান বেইজিংয়ের

দ্বৈতনীতি ও রাজনৈতিক কারসাজি পরিহার করে সংলাপ ও আলোচনার মাধ্যমে যৌথভাবে সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের...

২০২৬-১০-০৯ ২১:০৪

শনিবার দিল্লিতে বড় জমায়েত, বাতিল একাধিক ট্রেন

আন্তর্জাতিক

শনিবার দিল্লিতে বড় জমায়েত, বাতিল একাধিক ট্রেন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে কয়েক দিন ধরেই একাধিক...

২০২৬-১০-০৯ ১৯:৪৭

হামলার মুখেও দায়িত্ব থেকে সরে আসেনি ইরানের পুলিশ: মোজতবা খামেনি

আন্তর্জাতিক

হামলার মুখেও দায়িত্ব থেকে সরে আসেনি ইরানের পুলিশ: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছ...

২০২৬-১০-০৯ ১৯:০৯

ভোটার তালিকায় বড় ছাঁটাই, গণতন্ত্র নিয়ে প্রশ্ন ভারতে

আন্তর্জাতিক

ভোটার তালিকায় বড় ছাঁটাই, গণতন্ত্র নিয়ে প্রশ্ন ভারতে

ভারতে ভোটার তালিকা যাচাই কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়...

২০২৬-১০-০৯ ১৭:৩৮

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে...

২০২৬-১০-০৯ ১০:৫৪