বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে।

সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ অন্তত তিনজনকে আটক করা হয়েছে।

মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে হট্টগোল ও ডিম নিক্ষেপ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে (মায়েদা গ্রিল রেস্টুরেন্ট) এক সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি ছিলেন।

হাসনাত আবদুল্লাহর আসার খবরে বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন পুলিশের কঠোর পাহারায় দৌড়ে বিকল্প একটি দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলে তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন। পরে অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানস্থলের বাইরে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। 

এলেম পার্কে ধাওয়া ও হাতাহাতি

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে এক দফা উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। 

সেখানেও তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় এক নেতার গায়ে ডিম লাগে। এরপর তার সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগ্‌বিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন।

আরও

যুক্তরাজ্যে প্রতি ৮০ সেকেন্ডে একজন ক্যান্সার আক্রান্ত, ঝুঁকিতে বাংলাদেশি কমিউনিটিও

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে প্রতি ৮০ সেকেন্ডে একজন ক্যান্সার আক্রান্ত, ঝুঁকিতে বাংলাদেশি কমিউনিটিও

যুক্তরাজ্যে ক্যান্সার জনস্বাস্থ্যের অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘ক্যান্সার রিসার্চ ইউকে’-এর এক প্রতিব...

২০২৬-০৬-১৩ ১৯:২০

কবুতরকে খাবার দেওয়ায় লন্ডনে শিক্ষিকাকে ১৫০ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের খবর

কবুতরকে খাবার দেওয়ায় লন্ডনে শিক্ষিকাকে ১৫০ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম ইলিং এলাকায় কবুতরকে খাবার দেওয়ার ঘটনায় এক ইংরেজি শিক্ষিকাকে ১৫০ পাউন্ড জরিমানা করা হ...

২০২৬-০৬-১৩ ১৯:০৫

যুক্তরাজ্যে কার্যকর হলো ড্রাইভিং টেস্টের নতুন নিয়ম, কমতে পারে অপেক্ষার সময়

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে কার্যকর হলো ড্রাইভিং টেস্টের নতুন নিয়ম, কমতে পারে অপেক্ষার সময়

যুক্তরাজ্যে লার্নার ড্রাইভারদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে এবং বুকিং ব্যবস্থার জটিলতা কমাতে আজ থেকে কার্যকর হয়েছে ড্রাইভ...

২০২৬-০৬-১১ ১৪:০১

লন্ডনে ১৫ বছরের বাংলাদেশি কিশোর ইসহাক নিখোঁজ, সন্ধানে নামল বড় কমিউনিটি

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ১৫ বছরের বাংলাদেশি কিশোর ইসহাক নিখোঁজ, সন্ধানে নামল বড় কমিউনিটি

লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় ১৫ বছর বয়সী কিশোর ইসহাক নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে গভ...

২০২৬-০৬-১১ ১৩:৫৬

যুক্তরাজ্যে অভিবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ: ট্রাইব্যুনাল ব্যবস্থায় দীর্ঘ বিলম্বের অভিযোগ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে অভিবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ: ট্রাইব্যুনাল ব্যবস্থায় দীর্ঘ বিলম্বের অভিযোগ

ব্রিটেনে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান অধিকার রক্ষায় বিদ্যমান ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা সামনে এসেছে। শ্রমিক অধিকারকর্ম...

২০২৬-০৬-১১ ১৩:৫২

পূর্ব লন্ডনে ‘এক টুকরো বাংলাদেশ’

যুক্তরাজ্যের খবর

পূর্ব লন্ডনে ‘এক টুকরো বাংলাদেশ’

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ব লন্ডনের ব্রিক লেনের চেনা দৃশ্যপট বদলে যায়। রেস্টুরেন্টগুলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষের আড্ডা...

২০২৬-০৬-১০ ১৫:৫০