শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ড্রাইভিং টেস্ট বুকিং জালিয়াতি ঠেকাতে কড়া পদক্ষেপ, বাতিল ৪৫০ স্লট

ড্রাইভিং টেস্ট বুকিং জালিয়াতি ঠেকাতে কড়া পদক্ষেপ, বাতিল ৪৫০ স্লট

যুক্তরাজ্যে ড্রাইভিং টেস্ট বুকিং ব্যবস্থায় জালিয়াতি ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (ডিভিএসএ)। নতুন নিয়ম কার্যকরের প্রথম সপ্তাহেই সংস্থাটি নিয়ম লঙ্ঘন ও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রায় ৪৫০টি ড্রাইভিং টেস্ট বুকিং বাতিল করেছে।

ডিভিএসএ জানিয়েছে, বাতিল হওয়া বুকিংগুলোর বিপরীতে জমা দেওয়া অর্থ সংশ্লিষ্টদের ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি ও বুকিংয়ের কালোবাজারি ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যেকোনো পরীক্ষাকেন্দ্রে ইচ্ছামতো ড্রাইভিং টেস্ট স্থানান্তর করা যাবে না। মূল বুকিংকৃত কেন্দ্রের নিকটবর্তী সর্বোচ্চ তিনটি অনুমোদিত কেন্দ্রের বাইরে পরীক্ষার তারিখ বা স্থান পরিবর্তনের সুযোগ থাকবে না।

ডিভিএসএ বলছে, কিছু ব্যক্তি ও চক্র বিপুলসংখ্যক টেস্ট স্লট আগাম বুক করে পরে সেগুলো বাড়তি দামে বিক্রি করছিল। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মে থেকে কার্যকর হওয়া এক নিয়মে ড্রাইভিং প্রশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যাপক হারে টেস্ট বুক করার সুযোগও সীমিত করা হয়। অনলাইন বুকিং ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এ পর্যন্ত চার হাজারের বেশি ব্যবহারকারীকে আজীবনের জন্য সিস্টেম ব্যবহার থেকে নিষিদ্ধ করেছে সংস্থাটি।

ডিভিএসএ জানিয়েছে, একই পেমেন্ট কার্ড ব্যবহার করে বারবার বুকিং দেওয়া, কিংবা স্বয়ংক্রিয় সফটওয়্যার বা ‘বট’ ব্যবহার করে খালি স্লট দখল করার মতো অপব্যবহারের ধরন শনাক্ত করেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংস্থাটির মতে, এ ধরনের জালিয়াতির কারণে প্রকৃত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে যুক্তরাজ্যে ড্রাইভিং টেস্টের জন্য গড়ে প্রায় ২২ সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। অথচ করোনা মহামারির আগে ২০২০ সালে এই অপেক্ষার সময় ছিল মাত্র পাঁচ সপ্তাহ।

ব্যাকলগ কমাতে গত এক বছরে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২ লাখ ৪০ হাজার অতিরিক্ত ড্রাইভিং টেস্ট নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিভিএসএ।

সংস্থাটির প্রধান নির্বাহী বেভারলি ওয়ার্মিংটন বলেন, ড্রাইভিং টেস্ট বুকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজলভ্য ও ন্যায্য করতে অভিযান এবং আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯