বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে কার্যকর হলো ড্রাইভিং টেস্টের নতুন নিয়ম, কমতে পারে অপেক্ষার সময়

যুক্তরাজ্যে কার্যকর হলো ড্রাইভিং টেস্টের নতুন নিয়ম, কমতে পারে অপেক্ষার সময়

যুক্তরাজ্যে লার্নার ড্রাইভারদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে এবং বুকিং ব্যবস্থার জটিলতা কমাতে আজ থেকে কার্যকর হয়েছে ড্রাইভিং টেস্টের নতুন নিয়ম। দেশটির ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (ডিভিএসএ) এই পরিবর্তন এনেছে, যার মূল লক্ষ্য হলো বুকিং প্রক্রিয়ায় চলমান বিশৃঙ্খলা ঠেকানো এবং প্রকৃত পরীক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করা।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে লার্নার ড্রাইভাররা তাদের মূল বুকিং করা টেস্ট সেন্টারের কাছাকাছি মাত্র তিনটি অনুমোদিত সেন্টারে পরীক্ষার তারিখ বা কেন্দ্র পরিবর্তন করার সুযোগ পাবেন। এর বাইরে দূরবর্তী কোনো সেন্টারে পরীক্ষা স্থানান্তরের সুযোগ আর থাকছে না। মূলত টেস্ট বুকিং নিয়ে তৈরি হওয়া কৃত্রিম সংকট কাটার উদ্দেশ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

​এর আগে দ্রুত পরীক্ষার ডেট পাওয়ার জন্য অনেক পরীক্ষার্থী দেশের প্রত্যন্ত বা দূরবর্তী কোনো এলাকার সেন্টারে টেস্ট বুক করতেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তা পরিবর্তন করে নিজেদের এলাকার কাছাকাছি সেন্টারে স্থানান্তর করে নিতেন। এই প্রবণতার কারণে ডিভিএসএ-এর মূল বুকিং সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতো এবং সাধারণ পরীক্ষার্থীরা নিয়মিতভাবে ডেট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন।

​বিবিসির সংগৃহীত সরকারি তথ্যে দেখা গেছে, গত বছর যুক্তরাজ্যে বুকিং করা প্রায় ২০ লাখ ড্রাইভিং টেস্টের মধ্যে অন্তত ৬৪ হাজার ৫০০টি টেস্টে পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত উপস্থিতই হননি। সংশ্লিষ্টদের ধারণা, স্বয়ংক্রিয় 'বট' ব্যবহারকারী কিছু তৃতীয় পক্ষের রিসেলাররা এসব স্লট আগেভাগে বুক করে কালোবাজারে চড়া দামে বিক্রি করার চেষ্টা করত, যার একটি বড় অংশ পরে বাতিল বা নষ্ট হয়ে যেত।

​ডিভিএসএ-এর আশা, নতুন এই সীমাবদ্ধতার কারণে বারবার বুকিং পরিবর্তন কিংবা দূরবর্তী কেন্দ্র ব্যবহারের প্রবণতা কমবে, যা দালাল ও বট ব্যবহারকারীদের দৌরাত্ম্য রুখে দেবে। ফলে প্রকৃত পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি খালি স্লট উন্মুক্ত হবে। তবে ড্রাইভিং প্রশিক্ষক সংগঠনগুলোর একাংশের মতে, দীর্ঘদিনের এই বুকিং সংকট পুরোপুরি মেটাতে কেবল এই একটি পদক্ষেপই যথেষ্ট নয়। তা সত্ত্বেও, অপেক্ষার দীর্ঘ সময় কমিয়ে আনার ক্ষেত্রে এটিকে একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২