বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে প্রতি ৮০ সেকেন্ডে একজন ক্যান্সার আক্রান্ত, ঝুঁকিতে বাংলাদেশি কমিউনিটিও

যুক্তরাজ্যে প্রতি ৮০ সেকেন্ডে একজন ক্যান্সার আক্রান্ত, ঝুঁকিতে বাংলাদেশি কমিউনিটিও

যুক্তরাজ্যে ক্যান্সার জনস্বাস্থ্যের অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘ক্যান্সার রিসার্চ ইউকে’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রতি বছর চার লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ৮০ সেকেন্ডে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন এবং প্রতিদিন গড়ে প্রায় ৪৬০ জন ক্যান্সারে মারা যাচ্ছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ বছরে যুক্তরাজ্যে আট লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে ক্যান্সারে। বার্ষিক মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজারের মধ্যে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ধূমপান ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকির কারণ। এ পর্যন্ত প্রায় ৫৭ হাজার ক্যান্সার কেসের সঙ্গে ধূমপানের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। এছাড়া স্থূলতা, অতিরিক্ত মদ্যপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপনও ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকাগুলোতে ক্যান্সারে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম, নিউহ্যাম এবং হ্যাকনির মতো এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক।

এদিকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ক্যান্সারের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ফুসফুস, লিভার ও মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বাংলাদেশিদের মধ্যে তুলনামূলক বেশি। ধূমপান, জর্দা-গুলসহ পান-সুপারি সেবন এবং দেরিতে রোগ শনাক্ত হওয়াকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ক্যান্সার চিকিৎসা ও সেবার মান উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। একই সঙ্গে চিকিৎসকরা ধূমপান বর্জন, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ক্যান্সার দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতা এবং রোগীর বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই আতঙ্ক নয়, সচেতনতাই হতে পারে এই রোগ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯