বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়

লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়

লিগ কাপের তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে দুই শক্তিশালী দল আর্সেনাল ও লিভারপুল। ইপসউইচের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জিতেছে গানার্সরা। অন্যদিকে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে লিভারপুল।

ইপসউইচ টাউনের বিপক্ষে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় গানার্সরা। ম্যাচের সপ্তম মিনিটেই ম্যাক্স ডোমানের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ১৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন ডোমান। আর ৫৮তম মিনিটে মিকেল মেরিনো দলের চতুর্থ গোলটি করেন।

ম্যাচের ৬১তম মিনিটে আনিস মেহমেতি এবং ৯০তম মিনিটে চুবা একপোম ইসউইচের হয়ে দুটি গোল পরিশোধ করলেও ৪-২ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আরতেতার শিষ্যরা।

এদিকে ঘরে মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়ে ৩-১ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে লিভারপুল। ম্যাচের ২১তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের গোলে লিড নেয় অলরেডরা। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে কডি গাকপো গোল করে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন।

৬৮তম মিনিটে কনর গ্যালাগার টটেনহ্যামের হয়ে একটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন। তবে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) ডমিনিক জোবোস্লাই চমৎকার গোল করে লিভারপুলের ৩-১ গোলের নিশ্চিত জয় নিশ্চিত করেন।

আরও

ট্রফি না নেওয়ার ব্যাপারে যা বলল এশিয়ান চ্যাম্পিয়নরা

খেলাধুলা

ট্রফি না নেওয়ার ব্যাপারে যা বলল এশিয়ান চ্যাম্পিয়নরা

আরেকবার এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটকের সাক্ষী হলো দুবাই। গত বছর ভারতের ছেলেরা, আর এবার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েও এশিয়ান ক্রিকে...

২০২৬-০৯-১৪ ০৮:৩৩

জিদানের অধীনে এমবাপে, ফ্রান্সে শুরু হচ্ছে নতুন যুগ

খেলাধুলা

জিদানের অধীনে এমবাপে, ফ্রান্সে শুরু হচ্ছে নতুন যুগ

একজন ছিলেন মাঠের জাদুকর, অন্যজন এখন ফ্রান্সের সবচেয়ে বড় তারকা। একজনের পায়ের জাদুতে একসময় বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, আর অন...

২০২৬-০৯-১২ ১৮:৫৬

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

খেলাধুলা

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ পারফর্ম করেছে। চীনের...

২০২৬-০৯-১২ ১১:৪২

পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন রাজাউল্লাহ

খেলাধুলা

পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন রাজাউল্লাহ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছু সময়ের জন্য হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্...

২০২৬-০৯-১২ ১১:৩৬

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

খেলাধুলা

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানেই নেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১...

২০২৬-০৯-১২ ০৯:৩৬