বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুশুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কুশুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুশুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণকাজ পরিচালনার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজ চললেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্মাণস্থলে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের আলাদা ব্যবস্থা। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাফেরা করছে শিক্ষার্থীরা।

অভিভাবকদের অভিযোগ, ক্লাস চলাকালীন সময়েই ভারী নির্মাণসামগ্রী পরিবহন, ইট-বালু ওঠানামা এবং শ্রমিকদের কাজের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে নির্মাণাধীন অংশ থেকে ইট, রড বা অন্যান্য সামগ্রী পড়ে গিয়ে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কাও রয়েছে।
একাধিক অভিভাবক বলেন, “বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চারা পড়ে। অথচ নির্মাণকাজে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে এভাবে নির্মাণকাজ পরিচালনা করায় তারাও উদ্বিগ্ন। দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তারা মনে করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোবাহান বলেন, “আসলেই এই বিষয়ে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল।”

বিষয়টি নিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আঃ সালামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা সিরাজদিখান উপজেলা সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, “প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি) ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পের আওতায় এই কাজটি হচ্ছে। সামনে ঈদুল আজহা থাকায় দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে শিশুদের নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত ছিল। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসী অবিলম্বে নির্মাণস্থলে নিরাপত্তা বেষ্টনী স্থাপন, শিক্ষার্থীদের জন্য আলাদা চলাচলের পথ নিশ্চিত করা এবং ক্লাস চলাকালীন ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪