মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামের দুই উপজেলায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ

কুড়িগ্রামের দুই উপজেলায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা ও চর রাজীবপুর উপজেলায় দুই দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া যানবাহন সীমিত আকারে চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

শনিবার (২৫ এপ্রিল) থেকে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ-নেটওয়ার্ক বন্ধ থাকায় মোবাইল অপারেটর গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল ও রবি নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা।

রৌমারী শহরের এলাকার খলিল মিয়া (৫০) বলেন, কয়েকদিন থেকে রাত-দিন মিলে শুধুমাত্র এক থেকে ২ ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহ থাকে। এর মধ্যেও আবার দুই তিনবার চলে যায়। ফলে বিদ্যুৎ সেবা থেকে পুরোপুরি বঞ্চিত আমরা। এদিকে বিদ্যুৎ ব্যবহার কম হলেও কিন্তু মাস শেষে বাড়তি  বিল গুনতে হয়।

তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সেবা পাচ্ছি না এবং রাস্তায় যানচলাচল খুবই সীমিত। ১৫ দিন ধরে এ দুই উপজেলায় জ্বালানি সরবরাহ বন্ধ এবং বিদ্যুৎ না থাকায় ব্যাটারিচালিত ইজিবাইক অটো চার্জ দিতে পারে না। এতে সড়কে যানচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদিও কযেকটি গাড়ি চললেও ২০ টাকার ভাড়া নিচ্ছে ৬০ টাকা করে।

ব্যাটারিচালিত অটো চালক মো. আলম মিয়া (৫০) বলেন, কারেন্ট না থাকায় অটো চার্জ দিতে না পারায় রাস্তায় গাড়ি নিয়ে বের হতে পারছি না। এই অটো চালিয়ে সংসার চলে। এখন খুব কষ্টে আছি।

এসএসসি পরীক্ষার্থী সুজন মিয়া জানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোমবাতি জ্বালিয়ে লেখা পড়া করতে হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্যও কোনো যানবাহনেও পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে আবার তিন চার গুন ভাড়া দিযে যেতে হচ্ছে।

ব্যাবসায়ী আব্দুল জলিল সরকার বলেন, ‘বিদ্যুৎ নাই যে এহনা আইসে তার আবার কয়েকবার চলি যায়। মোবাইলে নেটওয়ার্ক নাই, ফোনো পাইনে খুব অসুবিধা হইছে।’

রৌমারী উপজেলার চর শৌলমারী বাজারের ডাচ-বাংলা এজেন্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের অঞ্চলে টানা গত ৭২ ঘণ্টা ধরে কারেন্ট না থাকায় ইন্টারনেট এবং ওয়াইফাই সেবা বন্ধ। এতে চরম বিপাকে পড়েছি। ফলে ব্যাংকে টাকা লেনদেন করতে পারছি না। এতে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাফিউর রহমান বলেন, লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের ফোনে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬