বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন অত্যন্ত জরুরি: আবদুল আউয়াল মিন্টু

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন অত্যন্ত জরুরি: আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে, ফলে পানি কমে উত্তোলন কঠিন হবে। এছাড়া খাল খনন না করলে বন্যার মাত্রা বেড়ে যেতে পারে এবং সেচ ব্যবস্থা খারাপ হয়ে কৃষি উৎপাদন কমে যাবে।

মন্ত্রী বলেন, “কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। সকল খালের সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করতে হবে, খালগুলো ঠিক করে নদীর সঙ্গে সংযোগ করতে হবে। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির এবং সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য খাল খনন অতীব জরুরি।”

সোমবার (১৬ মার্চ) ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দাদনার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতার্তুক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম, দাগনভুঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২