বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কোটচাঁদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে হামলা: স্ত্রী গ্রেপ্তার

কোটচাঁদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে হামলা: স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া গ্রামে। আহত ব্যক্তি উজ্জ্বল খান (৪০), তিনি ওই গ্রামের আকমল খানের ছেলে এবং দুই সন্তানের জনক। অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়না (৩৫), একই গ্রামের সলেমান হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলছিল। এলাকাবাসীর দাবি, পরকীয়ার সন্দেহ নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল।

অপরদিকে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তারকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা বলছেন স্ত্রী রুবিনা আক্তার পরকিয়ায় লিপ্ত থাকায় স্বামীর সাথে বিবাদের জেরে পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য জরিনা খাতুন জানান, উজ্জল-রুবিনা দম্পত্তির মধ্যে দির্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রায়ই তারা ঝগড়া বিবাদে লিপ্ত হতো। এরই জের ধরে সোমবার দিবাগত গভীর রাতে রুবিনা আক্তার ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো ব্লেড দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হন উজ্জ্বল খান।

তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান, রোগী বর্তমানে আশঙ্কামুক্ত। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। তার গোপনাঙ্গে আঘাতের কারণে আটটি সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়নাকে গ্রেপ্তার করেছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়নাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪