বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে ধানের ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০ শতকের ফসল নষ্ট

কমলগঞ্জে ধানের ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০ শতকের ফসল নষ্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার গোবর্ধন গ্রামে পূর্বশত্রুতার জেরে ধানের ক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৩০ শতক জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. আতাউর রহমান।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান ধানে বিষ ছিটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, ভোরে একই গ্রামের মনির মিয়াকে জমির পাশ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। দীর্ঘদিনের জমি ও ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, জমিতে ধান চাষে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ফলন হলে প্রায় ৫০ হাজার টাকার ধান পাওয়া যেত। তিনি দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

তবে অভিযুক্ত মনির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন কৃষকের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও কৃষিজমির ফসল নষ্টের অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায় বলেন, ইচ্ছাকৃত ভাবে কৃষিজমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

সারা দেশ

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

দীর্ঘ প্রায় ১৭ বছর পর আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার রায় দিয়েছে...

২০২৬-০৭-০১ ২৩:২৫

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করে...

২০২৬-০৭-০১ ২৩:২৩

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

সারা দেশ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী তীরবর্তী বন্যা ও ভাঙন কবলিত ১৬০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার(১জু...

২০২৬-০৭-০১ ২৩:২১

গাইবান্ধায় কলেজ ছাত্র ফাহমিদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় কলেজ ছাত্র ফাহমিদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহমিদ মিয়া (১৯) হত্যা মামলার আসামি বাবা -ছেলেকে গ্রেফত...

২০২৬-০৭-০১ ২৩:১৭

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা :  জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সারা দেশ

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা : জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা বুধবার (০১ জুলাই) দুপুরে শহরের...

২০২৬-০৭-০১ ২৩:১৪