বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জন আটক

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-– শহরের নিমতলা বাজারের মটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৫টি মটরসাইকেল উদ্ধারসহ

তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পরে শনিবার বিকালে আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন। মামলার বাদী এস আই রফিক জানান, গোপন সুত্রে চোরাই মটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। 

এরপর পুলিশ অভিযানে বের হয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। ওই গ্যারেজ থেকে একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার ও লাল রংয়ের একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মটরসাইকেলসহ তাকে আটক করে। আটককৃতের স্বীকারোক্তিতে রাত তিন টার দিকে পুলিশ ঝিনাইদহ সদরের নারকেলবাড়িয়া বাজারে আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালায়। 

তার গ্যারেজ থেকে কালো লাল রংয়ের একটি ডিসকভার ১২৫ সিসি সাইকেল ও একটি লাল রংয়ের হোন্ডা ১১০ সিসি মটর সাইকেলসহ তাকে আটক করে। এরপর শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেলনহ তাকে আটক করে।

 কালীগঞ্জ থানার ওসি জানান, পুলিশী অভিযানে ৫ টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা চোরাই মটরসাইকেল বিক্রির সিন্ডিকেট। তারা উদ্ধারকৃত সাইকেলের কোন বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি। সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪