আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ ডিসেম্বর পবহাটি গ্রামের সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের মেয়ে সাইমা আক্তার সাবা খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে ওই দিন রাতে প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২৭ দিনের মাথায় ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার সাক্ষী শুনানি শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি শান্তনা খাতুন শহরের পবহাটি গ্রামের আক্তারুজ্জামান মাসুমের স্ত্রী।