বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে এডাবের তিন দিনব্যাপী “প্রতিবেদন লেখা” প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহে এডাবের তিন দিনব্যাপী “প্রতিবেদন লেখা” প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) জেলা শাখার উদ্যোগে “প্রতিবেদন লেখা” বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার ঝিনাইদহ এইড ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলবে ১৬ থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে এডাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবীর বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডাব কেন্দ্রীয় সচিবালয়, ঢাকার পরিচালক একেএম জসীম উদ্দিন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করছেন এডাব রিসোর্স পুল সদস্য সুবিনয় দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডাব ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব ও ডাস-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আরা বেগম বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঝিনাইদহ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য ও জ্ঞান একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রশিক্ষণের মাধ্যমে সেই জ্ঞান ও তথ্যের কার্যকর আদান-প্রদান সম্ভব হয়। তাই “প্রতিবেদন লেখা”-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন সময়োপযোগী উদ্যোগ।

তিনি আরও বলেন, এনজিওসমূহের মধ্যে সমন্বয় সাধন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে এডাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এমন উদ্যোগ গ্রহণ করায় এডাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মো. রেজাউল করিম, যিনি প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

খুলনা বিভাগের যশোর, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার এডাবের সদস্য সংস্থাসমূহের মোট ২৭টি এনজিও’র প্রতিনিধিরা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪