বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহ ডিসি থানায় যেয়ে করলেন জিডি, জেলাজুড়ে তোলপাড়

ঝিনাইদহ ডিসি থানায় যেয়ে করলেন জিডি, জেলাজুড়ে তোলপাড়

ঝিনাইদহ জেলা প্রশাসককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

খোদ জেলা প্রশাসক বাদী হয়ে সদর থানায় শনিবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করলে বিষয়টি সোমবার জানাজানি হয়। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বেশ কয়েকটি ফেসবুক আইডির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের সখ্যতার ছবি সংযুক্ত করে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়।

জিডিতে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ উল্লেখ করেন, গত ২৬ মার্চ রাতে ঝিনাইদহ শহরের সরকারি বাসভবনে অবস্থানকালে তিনটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। পরদিন ২৭ মার্চ আরও পাঁচটি আইডি থেকে একই ধরনের তথ্য প্রচার করা হয়। এসব কর্মকাণ্ডে তার সরকারি দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটার পাশাপাশি ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, ডিসি স্যার জিডি করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।

উল্লেখ্য, জিডিতে উল্লেখিত ফেসবুক আইডিগুলোতে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। সেখানে তাকে প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে নানা দাবি করা হয়। কখনো তাকে ছাত্রলীগ, কখনো শিবির, আবার কখনো ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া তার চাকরি জীবনের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড নিয়েও নানা অভিযোগ আনা হয়েছে। কিশোরগঞ্জে কর্মরত অবস্থায় প্রভাব বিস্তার, বাজিতপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে গাছ কাটা সংক্রান্ত অভিযোগ, কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউএনও থাকাকালে উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠতার দাবিও উত্থাপন করা হয়েছে। বিভাগীয় মামলা, পদোন্নতি সংক্রান্ত বিষয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রভাব খাটানোর অভিযোগও এসব পোস্টে তুলে ধরা হয়েছে।

একই সঙ্গে ব্যক্তিগত জীবন, নারী সংশ্লিষ্ট আচরণ, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকালে আর্থিক লেনদেন, পরিবেশ অধিদপ্তরে কর্মরত অবস্থায় অনিয়ম এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সুবিধা নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া, ইটভাটা সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সচেতন মহল মনে করছে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানির কারণ হতে পারে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২