বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম সেতুতে হামলা, উপসাগরীয় অঞ্চলের ৮ সেতু ‘হিট-লিস্টে’

ইরানের বৃহত্তম সেতুতে হামলা, উপসাগরীয় অঞ্চলের ৮ সেতু ‘হিট-লিস্টে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বৃহত্তম বি-১ সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধের ইঙ্গিত দিয়েছে তেহরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ সি ব্রিজ, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ, আল মাকতা ও শেখ খলিফা ব্রিজ, সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা কিং ফাহাদ কজওয়ে এবং জর্ডানের কিং হুসেইন, দামিয়া ও আবদুন ব্রিজ। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু এই সেতুটি আংশিক ধ্বংস হয়। ১৩৬ মিটার উচ্চতার বি-১ সেতুটি তখনো নির্মাণাধীন ছিল এবং এটি তেহরানকে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজের সঙ্গে সংযুক্ত করার কথা ছিল। আলবোরজ প্রদেশের উপ-গভর্নর ঘোদরাতোল্লাহ সাইফ জানিয়েছেন, হামলায় ৮ জন নিহত এবং অন্তত ৯৫ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর সেতুর বড় অংশ ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, সেতুটি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ইরান আলোচনায় না এলে আরও হামলা চালানো হবে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা ইরানকে নত করবে না; বরং এটি প্রতিপক্ষের নৈতিক পরাজয়েরই ইঙ্গিত বহন করে।

সূত্র: এনডিটিভি

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২