বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

প্রতিশোধে তিন দেশে একযোগে ইরানের হামলা

প্রতিশোধে তিন দেশে একযোগে ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিন দেশে একযোগে আঘাত হেনেছে ইরান। দেশটির অবকাঠামো, বিশেষ করে সেতু ও স্টিল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এসব অভিযান চালানো হয়েছে। এর আগে ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও স্টিল কমপ্লেক্স এবং কারাজের বি-১ সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানে মার্কিন বাহিনীর সরঞ্জাম, সহায়তা ও আবাসন সংক্রান্ত গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েতের আরিফজান ক্যাম্পে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নেও আঘাত হানা হয়।

এছাড়া ড্রোন ব্যবহার করে বাহরাইনের একটি বড় অ্যালুমিনিয়াম গলন কারখানায় হামলা চালানো হয়েছে, যা মার্কিন সামরিক শিল্পের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় বলে দাবি করেছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করলে পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানতে থাকে। প্রায় এক মাস ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।

সূত্র: আল জাজিরা

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২