মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে মিললো দেহাবশেষ

হরমুজ প্রণালীতে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে মিললো দেহাবশেষ

হরমুজ প্রণালী অতিক্রমকালে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে দেহাবশেষ পাওয়া গেছে। গত মাসে হামলার পর জাহাজটির মালিক শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে এই হামলায় তিনজন নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ।

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে যাত্রা করার পর প্রণালী পার হওয়ার সময় গত মার্চে থাইল্যান্ডের পতাকাবাহী ‘মায়ুরি নারী’ জাহাজটি হামলার কবলে পড়ে। জাহাজের মালিক সংস্থা ‘প্রেশাস শিপিং’ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে কিছু মানুষের দেহাবশেষ পাওয়া গেছে, তবে মৃতদেহের সংখ্যা বা পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

মধ্যমে বিশজন থাই নাবিক দেশে ফিরে এসেছেন, কিন্তু তাদের তিন সহকর্মী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত ইঞ্জিন কম্পার্টমেন্টে আটকা পড়েছেন। জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে যাওয়ায় এবং আগুনের কারণে তল্লাশি করা কঠিন ছিল।

এ ঘটনায় থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্চে জানিয়েছিল, তারা প্রণালীতে ‘মায়ুরি নারী’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে কারণ জাহাজগুলো ‘সতর্কবার্তা’ উপেক্ষা করেছিল।

সূত্র: এএফপি।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫