বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের নেতা মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) মিয়ানমারের সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি ৫৮৪ ভোটের মধ্যে প্রয়োজনীয় ২৯৩ ভোট পেয়ে জয়ী হন।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। অভ্যুত্থানের পর পশ্চিমা বিশ্বের অনেক দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, এতে হাজারো মানুষ প্রাণ হারায় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। সংঘাতের কারণে দেশের শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়ে, এবং দেশের বড় একটি অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত ডিসেম্বর ও জানুয়ারিতে ধাপে ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ফলে সেনা-সমর্থিত দল নির্বাচনে বড় জয় লাভ করে।

নতুন পার্লামেন্টের প্রায় ৯০ শতাংশ সদস্য মিন অং হ্লাইংয়ের অনুগত, যার মধ্যে ২৫ শতাংশ আসন সরাসরি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। বাকি সদস্যরা সেনা-সমর্থিত দলের হয়ে নির্বাচিত হয়েছেন।

পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়। ভোটে তিনি সহজেই প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হন।

সূত্র: আল-জাজিরা

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২