মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গলায় মাংস আটকে ছটফট করতে করতে কিশোরের মৃত্যু

গলায় মাংস আটকে ছটফট করতে করতে কিশোরের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে ইয়াসিন হোসেন নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। এ সময়  হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে ছটফট করতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, সকালে আমার ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে বাড়ি আসে। তারপর কোরবানি করি এবং মাংস কাটার সমস্ত কাজ শেষ করি। ওরে দুপুরে কুরবানির মাংস রান্না করা হয় এবং আমরা সবাই মিলে খেতে বসি। এ সময় হঠাৎ করে আমার ছেলের গলায় মাংস আটকে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে। আজকে একটা ঈদের দিনে আমি আমার ছেলেটাকে হারালাম।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণে সে মারা গেছে।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬