শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

গানে অভিষেক হানিয়া আমিরের, চমক রাখি সাওয়ান্ত

গানে অভিষেক হানিয়া আমিরের, চমক রাখি সাওয়ান্ত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার পা রাখলেন সংগীতের জগতে। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবে নতুন পরিচয় তৈরি করলেন তিনি। নিজের প্রথম গান ‘পাবলো’ দিয়ে সংগীতে অভিষেক হয়েছে হানিয়ার।

গানটির বিশেষত্ব হলো- শুধু কণ্ঠ দেওয়াতেই থেমে থাকেননি তিনি। ‘পাবলো’র কথা, সুর ও পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন হানিয়া। ফলে গানটি হয়ে উঠেছে তার ভাবনা ও সৃজনশীলতার নিজস্ব প্রকাশ।

গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। পাকিস্তানের বিনোদন অঙ্গনের একাধিক তারকা হানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নতুন উদ্যোগের প্রশংসা করেছেন।

তবে গানটির শেষ মুহূর্তে ছিল আরও এক চমক। সেখানে দেখা যায় ভারতের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। হানিয়ার গানের প্রশংসা করে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন রাখি।

অভিনয়ের পর এবার সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন হানিয়া আমির। নতুন পরিচয়ে তার এই যাত্রা কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

আরও

ইঙ্গিত দিলেন নির্মাতা, তবে কি ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার?

বিনোদন

ইঙ্গিত দিলেন নির্মাতা, তবে কি ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার?

টলিউডের অন্যতম চর্চিত ও সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার দাম্পত্যকে কাঁটাতার আষ্টেপৃষ্ঠে ধরেছ...

২০২৬-০৯-০৬ ১৯:৪১

‘আমি প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা

বিনোদন

‘আমি প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা

‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ইশা। তি...

২০২৬-০৯-০৬ ১৭:৪৯

বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’-কে নিয়ে যত আয়োজন

বিনোদন

বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’-কে নিয়ে যত আয়োজন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় এই নায়ককে স্মরণ...

২০২৬-০৯-০৬ ১২:০৭