রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে রহস্যজনক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে রহস্যজনক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাইবান্ধার রেলওয়ের নিজস্ব সম্পত্তির উপর থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি কর্তৃপক্ষ। রেলওয়ের রহস্যজনক এ অভিযানে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) সকালের দিক থেকে রেলওয়ে বিভাগীয় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রঞ্জু হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগে বলা হয়, গত ১৫ বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ছত্রছায়ায় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি নামসর্বস্ব সংগঠন ও ক্লাবের নামে রেলওয়ে ওইসব সম্পত্তি তাদের প্রভাব খাটিয়ে জবরদখল করে আছেন। তারা রেলওয়ে সকল বিধি-বিধান উপেক্ষা ঘর নির্মাণ করে বসবাস এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। গাইবান্ধা দুই নম্বর গেট থেকে রেলওয়ে স্টেশনের পিছনে কাউয়া চত্বর পর্যন্ত প্রায় সাড়ে চার শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। অথচ রেলওয়ে বিধি মোতাবে রেলওয়ে লাইনের দুই পাশে ১৫ ফিটের মধ্যে যে কোন স্থাপনা নির্মাণ ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের লালমনিরহাটের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কাগজপত্র তৈরি করে বিপদসীমার মধ্যেই স্থায়ী মার্কেট ও দোকানপাট গড়ে তুলেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিবছর অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে শুধুমাত্র ছোট ছোট দোকান পাট ও টিনের ছাপরা ভাঙচুর করে এবং যা ২-৪ দিনের মধ্যে আবারো বসানো হয়। বড় বড় ও স্থায়ী স্থাপনা গুলো রহস্যজনক কারণে উচ্ছেদ থেকে বিরত থাকা হয়। অভিযানের আগে অনেক ব্যবসায়ীকে ঘর সরানোর জন্য সতর্ক করা হয় বলে অভিযোগ রয়েছে।

গাইবান্ধা রেলওয়ের স্টেশন মাস্টার শ্রী সুমিত চন্দ্র জানায়, রেললাইনের দুই পাশে যেসব স্থাপনা উচ্ছেদ করা হয়নি তা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ইজার নেওয়া। যে কারণে দুই পাশে ওই স্থাপনা গুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬