বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় গৃহবধূ মৃত্যু নিয়ে ফেজবুকে অপপ্রচার, সঠিক তদন্তের আশ্বাস পুলিশ সুপারের

ভোলায় গৃহবধূ মৃত্যু নিয়ে ফেজবুকে অপপ্রচার, সঠিক তদন্তের আশ্বাস  পুলিশ সুপারের

ভোলা সদর উপজেলা উকিল পাড়া ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিতুর মৃত্যুর তদন্ত চলাকালিন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।

এ সকল অপপ্রচারে ভিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এ সময় তিনি মিতুর মৃত্যু নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দেন। বুধবার (১০জুন) দুপুরে ভোলার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি অরো জানান, গত ৩জুন খবর পেয়ে ভোলা শহরের উকিলপাড়া একটি বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু নামের এক গৃহবধূর মরদেহ তার বাবা-মা ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে উদ্ধার করে। এ সময় মিতুর স্বামী মো. সোহাগসহ শশুর বাড়ির লোকজন পলাতক ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাতে পারে মিতুর মরদেহটি প্রথমে একটি রুমে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরে তার শশুর বাড়ির লোকজন সেটি নামিয়ে খাটে রেখে মিতুর বাবা-মাকে খবর দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মিতুর বাবা মো. বশির আহমেদ বাদী হয়ে মিতুর স্বামী, শাশুরী ও ননদসহ চারজনের নামে মৃত্যুর প্ররোচনার একটি মামলা দায়ের করেন। এ মামলাটি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। এরই মধ্যে মিতুর মা মিতুকে হত্যা করা হয়েছে মর্মে আদালতে আরেকটি অভিযোগ দাখিল করছেন। একদিকে মিতুর বাবা মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা করেছে অপরদিকে মিতুর মা আদালতে হত্যা মামলা করেছেন। তাই মিতুর মৃত্যুতে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না ভোলা সদর মডেল থানার ওসির কাছে আদালত বিষয়টি জানতে চেয়েছেন। এদিকে মামলার তদন্ত চলাকালিন সময়ে ফেসবুকে মিতুকে হত্যা করা হয়েছে বলে নানা ধরণের অপপ্রচার চালানো হচ্ছে। তদন্ত শেষ না হতে মিতুর মৃত্যু নিয়ে কাউকে ভিভ্রান্ত না হওয়ার আহবান জানান পুলিশ সুপার।

এছাড়াও মিতুর ময়নাতদন্তের রিপোর্টের জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে দ্রুত মিতুর মৃত্যুর বিষয়ে পুলিশের তদন্ত রিপোর্ট দেওয়া হবে। একই সাথে মিতুর মায়ের আদালতে দায়ের করা মামলার বিষয়ও গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৩জুন) দুপুরে ভোলার শহরের উকিল পাড়া একটি ভাড়া বাসার পাঁচতলার একটি ফ্লাট থেকে মিতুর মরদের উদ্ধার করে পুলিশ। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মো.বশির আহমেদের মেয়ে। বুধবার দিবাগত রাতে মিতু তার বোন মিমের মোবাইল ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে জানান যে- স্বামী সোহাগ তাকে মারধরসহ অমানবিক নির্যাতন চালিয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বামী সোহাগ তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে তাদেরকে দ্রুত আসতে বলেন। তারা এসে দেখেন ঘরের দরজা খোলা এবং সোহাগসহ ঘরে থাকা তার পরিবারের অন্যান্য লোকজন বাসায় নেই। ঘরের ভিতরে গিয়ে দেখতে পান ঘরের শয়নকক্ষের খাটের উপর সুমাইয়ার মরদেহ পরে আছে। পরে ভোলা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আরও

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

সারা দেশ

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে বাগান পঞ্চায়েত কমিটির অপসারণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা সাপ্তা...

২০২৬-০৮-২০ ১৯:৩১

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্...

২০২৬-০৮-২০ ১৯:৩০

সরকারি রাস্তা দখল করে কাঠ রাখায় সোনারগাঁয়ে তিন টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

সরকারি রাস্তা দখল করে কাঠ রাখায় সোনারগাঁয়ে তিন টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় সরকারি রাস্তা দখল করে গাছ কেটে ফেলে রাখায় তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিম...

২০২৬-০৮-২০ ১৮:৫৫

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় রাইচ মিলের মটর চোর সন্দেহে মো: জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী কে গ্র...

২০২৬-০৮-২০ ১৮:৫৪

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের...

২০২৬-০৮-২০ ১৮:৫৩