শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ের হাসপাতাল ও মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের জন্য ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক সংবেদনশীলতা বিবেচনায় এইচআইভি-সম্পর্কিত সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি লিঙ্গ সংবেদনশীলতা, এইচআইভি বিষয়ে সচেতনতা এবং মানবাধিকারভিত্তিক সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ৫ জুন পর্যন্ত যশোর জেলায় নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন মারা গেছেন। নতুন শনাক্তদের মধ্যে ৮ জন বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসী, ৫ জন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ১০ জন সমকামী এবং ৬ জন সাধারণ জনগোষ্ঠীর সদস্য। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

ওরিয়েন্টেশন শেষে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি বলেন, চলতি বছর ১ হাজার ২০০-এর বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে। সময়মতো কাউন্সেলিং, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

ডা. একেএম রাফিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পি, আরএমও ডা. হাবিবা সুলতানা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা এ্যানিসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে বৈষম্য ও সামাজিক কলঙ্ক দূরীকরণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যখাতের প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

আরও

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে...

২০২৬-০৯-১০ ২৩:৫৫