বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে জসীম উদ্দিন-এর মৃত্যুবার্ষিকীতে গ্রন্থ প্রকাশনা উৎসব

ফরিদপুরে জসীম উদ্দিন-এর মৃত্যুবার্ষিকীতে গ্রন্থ প্রকাশনা উৎসব

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিন-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি ফরিদপুর জেলা শাখার মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন জসিম ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা পল্লী কবি জসীম উদ্দিনের জীবন, সাহিত্যকর্ম এবং গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, জসীম উদ্দিন শুধু ফরিদপুরের নয়, সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সাহিত্যকর্মে বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিশ্বদরবারে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠানে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ-এর ফরিদপুর আগমন উপলক্ষে জেলা সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, একটি হেরিটেজ প্রকল্পের উদ্বোধন করেন এবং অসহায় মানুষের মাঝে সহায়তা বিতরণসহ শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২