শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন ও পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ এবং উক্ত পরিষদ সমূহের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দিন ব্যাপী পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের কার্যক্রম, নাগরিক সেবা প্রদান পরিস্থিতি, ট্যাক্স আদায় এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। একই সাথে তিনি এলাকায় বাস্তবায়িত ও চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পসমূহ সরজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার তাগিদ দেন।

পরিদর্শন শেষে উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ইউনিয়নের সেবার মান আরও বৃদ্ধি করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও পরিষদ সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী সদর উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, শর্শদী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া ও পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির উদ্দিন ও মোহাম্মদ মোজাম্মেল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আরও

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (...

২০২৬-১০-০৯ ১৭:২৬

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

সারা দেশ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে শ্রীপুর উপজেলার অধীনে সব্দালপুর আমতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন...

২০২৬-১০-০৮ ২১:৩৫

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

সারা দেশ

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২...

২০২৬-১০-০৮ ২১:৩২

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ তারিখে দ্যা রয়েল, মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), মাগুরা জেলা-এর আয়োজনে এবং এ...

২০২৬-১০-০৮ ২১:৩০