শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আবদুল আউয়াল মিন্টু বলেন, সাফারি পার্ক থেকে বন্যপ্রাণী চুরি হলে সেটিকে ব্যর্থতা হিসেবে দেখতে হবে। প্রাণী মারা গেলেও চুরির অভিযোগ উঠছে। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিচর্যার অভাবে যেন কোনো বন্যপ্রাণীর মৃত্যু না হয়, তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী জানান, সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি লেমুর কীভাবে বাংলাদেশে এসেছিল, সে বিষয়ে আগে কোনো তথ্য ছিল না। যাচাই-বাছাই করে দেখা গেছে, লেমুর দুটি বাংলাদেশে আনার প্রক্রিয়াও অবৈধ ছিল। পরে সেগুলো সাফারি পার্ক থেকে চুরি হয়।

এ ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্তে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

সারা দেশ

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে টার্নিং পয়েন্টে পৌঁছে দিয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যব...

২০২৬-১০-০৯ ১৭:৪৭

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

সারা দেশ

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ট্র্যাকটির উ...

২০২৬-১০-০৯ ১৭:৩৪

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

সারা দেশ

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ছয়

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। অনলাই...

২০২৬-১০-০৯ ১৭:৩০

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

সারা দেশ

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—হুইপ অপু

‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ...

২০২৬-১০-০৯ ১৭:২৯

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউন...

২০২৬-১০-০৯ ১৭:২৬