শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রবেশমুখে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আবু সাঈদের পাশাপাশি সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ তরুণ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ স্বৈরশাসনের পতন হয়েছে।
তিনি আরও বলেন, রংপুরের সন্তান আবু সাঈদকে নিয়ে এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন। তাঁর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।