মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটক্ষেতে মিললো নারীর মরদেহ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটক্ষেতে মিললো নারীর মরদেহ

ময়মনসিংহ সদর উপজেলার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, পাশের জমিতে কাজ করার সময় কয়েকজন কৃষক তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে পাটক্ষেতের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহত নারীর পরনে কালো বোরকা ও জামা ছিল। দীর্ঘ সময় পড়ে থাকায় তার মুখমণ্ডল ও বুকে পচন ধরে এবং পোকা লাগে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬