শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযান: ১,১১৩ বোতল মাদক জব্দ, আটক ১

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযান: ১,১১৩ বোতল মাদক জব্দ, আটক ১

দিনাজপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার বিকেলে র‍্যাব-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত ১টার দিকে দিনাজপুর সদর কোতোয়ালী থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় পলাতক আসামি তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রিপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপরদিকে, একইদিন সকালে কোতোয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ২৩৪ বোতল আরসিকাফ প্লাস ও ২০০ বোতল ফেনসিগ্রিপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে মো. আইন উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জেলাবদ্দীনের ছেলে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

সারা দেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান স্থানীয় দেশী ভোজ হোটেল...

২০২৬-০৮-২২ ২০:৩২

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

সারা দেশ

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

কুড়িগ্রামের প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, ভাওয়াইয়া যুবরাজ ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মর...

২০২৬-০৮-২২ ২০:২৯

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

সারা দেশ

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

নিজ জেলা ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীনের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ আগষ্ট) শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সে...

২০২৬-০৮-২২ ২০:১৪

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

সারা দেশ

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জেলার ১৩টি উপজেলায় নির্মাণ করা হবে ১৩টি মিনি স্টেডিয়াম। পাশাপাশি বগুড়...

২০২৬-০৮-২২ ১৯:৫০

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

সারা দেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগা...

২০২৬-০৮-২২ ১৯:৪৯

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ নারীসহ গ্রেপ্তার-৪

সারা দেশ

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ নারীসহ গ্রেপ্তার-৪

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক বসতভিটা সীমানা নিয়ে বিরোধের জের ধরে আদা চন্দ্র দাসকে হত্যার অভিযোগে তার ভাতিজা...

২০২৬-০৮-২২ ১৯:৪৮