রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে শনিবার বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শনিবার বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সারা দেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি শুরু করছে সরকার। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সম্প্রতি এ সংক্রান্ত এক সভা শেষে জানান, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

হাসান শিপলু জানান, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

উপ-প্রেস সচিব জানান, তিন মাসের বিশেষ কর্মসূচি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা এ কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ ‘বিশেষ’ কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

হাসান পিপলু আরও জানান, প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে, এমন জায়গা চিহ্নিত করা এবং মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়মিতভাবে প্রচার করতে বলেছেন প্রধানমন্ত্রী।

আরও

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

জাতীয়

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

২০২৬-০৯-১২ ১৯:২১

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

জাতীয়

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল...

২০২৬-০৯-১২ ১৯:০১

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

জাতীয়

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

দেশে আবারও বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছুটির দিনেও দেশজুড়ে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এদিন ২৪ ঘ...

২০২৬-০৯-১২ ১৯:০০

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না :  প্রধানমন্ত্রী

জাতীয়

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩...

২০২৬-০৯-১২ ১১:২৯

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

জাতীয়

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। রাতদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্য...

২০২৬-০৯-১২ ১০:৪৬