২৪ ঘণ্টায় হামে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ৮৫৫
অনলাইন ডেস্ক
|
২০২৬-০৯-১২ ১৫:৫৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাম ও এর উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে দেশে হাম পরিস্থিতি নিয়ে নিয়মিতভাবে আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে।