শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

দেশে আবারও বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছুটির দিনেও দেশজুড়ে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এদিন ২৪ ঘণ্টায় গড়ে ১৪ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও লোডশেডিং করা হয়েছে ১ হাজার ২৬৪ মেগাওয়াট।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা (আমদানিসহ) ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট। তবে সক্ষমতার তুলনায় উৎপাদন হচ্ছে অর্ধেকেরও কম। বিশেষ করে গ্যাসের সংকটে বড় একটি অংশের বিদ্যুৎকেন্দ্র বসে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে, শুক্রবার ১২ হাজার ৪৭২ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে গড়ে ৫ হাজার ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর আদানিসহ ৮ হাজার ৪২৩ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন হয়েছে ৪ হাজার ৯৯২ মেগাওয়াট।

অর্থাৎ গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র মিলিয়ে প্রায় ১০ হাজার ৭৭৮ মেগাওয়াট সক্ষমতা অব্যবহৃত ছিল। এসব কেন্দ্রের উৎপাদন স্বাভাবিক না হওয়ায় কার্যকর উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ১২ হাজার ৪৭২ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাতে দৈনিক প্রয়োজন প্রায় ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস। অথচ ১১ সেপ্টেম্বর এসব কেন্দ্রে সরবরাহ করা হয়েছে মাত্র ৮৬৮ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন কমে যাওয়া ও আমদানিতে ঘাটতির কারণে বিভিন্ন খাতে গ্যাস সরবরাহ কমানো হয়েছে।

চলতি সপ্তাহে গ্যাস সরবরাহ বাড়িয়ে ৯৫০ মিলিয়ন ঘনফুট করার আশ্বাস পাওয়া গেছে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা বাড়বে বলে জানিয়েছেন বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।

এদিকে গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন কমে যাওয়ায় বিকল্প হিসেবে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ বাড়ছে। শুক্রবার ৫ হাজার ৬৪১ মেগাওয়াট সক্ষমতার ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকে গড়ে ১ হাজার ৬৬৬ মেগাওয়াট এবং ৭৬৮ মেগাওয়াট সক্ষমতার ডিজেলভিত্তিক কেন্দ্র থেকে ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সৌরবিদ্যুৎকেন্দ্রগুলোর ৭৯৭ মেগাওয়াট সক্ষমতার বিপরীতে উৎপাদন হয়েছে গড়ে ১৯৭ মেগাওয়াট। আর ৬২ মেগাওয়াট সক্ষমতার বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন হয়েছে প্রায় ১৬ মেগাওয়াট।

বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, আগামী ২০ সেপ্টেম্বর নাগাদ লোডশেডিং কমে আসবে বলে তারা আশা করছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ বাড়লে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে।

তিনি জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে ৮০০ থেকে ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। আরও ১০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ বাড়ানোর কথা রয়েছে। পাশাপাশি তেলের সরবরাহ বাড়ানোরও চেষ্টা চলছে।

সান্ধ্যকালীন সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। লোডশেডিং কমাতে সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ এবং রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে এর পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস ও তেলের সংকটের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার অস্বাভাবিক বৃদ্ধি বিদ্যুতের চাহিদা বাড়িয়ে লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

জাতীয়

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল...

২০২৬-০৯-১২ ১৯:০১

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না :  প্রধানমন্ত্রী

জাতীয়

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩...

২০২৬-০৯-১২ ১১:২৯

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

জাতীয়

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। রাতদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্য...

২০২৬-০৯-১২ ১০:৪৬

পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

জাতীয়

পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-১২ ০৮:৫০