শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সারের প্রকৃত সমস্যা সংকট নয়, বরং ডিলারের পরিবর্তে অন্যদের কাছে সার মজুত হওয়া। এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সার থাকার কথা অনুমোদিত ডিলারদের কাছে। কিন্তু বাস্তবে ডিলার নন—এমন ব্যক্তিদের কাছে সার পাওয়া যাচ্ছে। এই অসাধু চক্রের কারণে কৃষক, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য একাধিক টিম গঠন করা হয়েছে। খুব দ্রুতই এসব অসাধু চক্রের তৎপরতা ব্যর্থ করা হবে।

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সেখানে যান মন্ত্রী।

এ সময় কৃষিমন্ত্রী আরও জানান, সারা দেশের দুই কোটি কৃষককে পর্যায়ক্রমে কৃষি কার্ডের আওতায় আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির কৃষক এ সুবিধার আওতায় আসবেন।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

জাতীয়

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল...

২০২৬-০৯-১২ ১৯:০১

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

জাতীয়

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

দেশে আবারও বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছুটির দিনেও দেশজুড়ে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এদিন ২৪ ঘ...

২০২৬-০৯-১২ ১৯:০০

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না :  প্রধানমন্ত্রী

জাতীয়

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩...

২০২৬-০৯-১২ ১১:২৯

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

জাতীয়

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। রাতদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্য...

২০২৬-০৯-১২ ১০:৪৬