রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুই টিকা নেয়নি। শিশুদের সুরক্ষায় টিকার কোনো বিকল্প নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশে আমরা ব্যাপক আকারে হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। অতীতের সরকারের মতো বসে থাকব না।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণসচেতনতা সৃষ্টি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে সরদার সাখাওয়াত হোসেন জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রায় ২০ লাখ মানুষের জন্য মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে। তাই হাসপাতালটি ১৫১ শয্যার পরিবর্তে ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি।

মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন।

আরও

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্...

২০২৬-০৯-১৩ ১৬:০১

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

জাতীয়

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায়...

২০২৬-০৯-১৩ ১৫:৩১

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জান...

২০২৬-০৯-১৩ ১৫:১০

‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ

জাতীয়

‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ

‘আমরা গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত...

২০২৬-০৯-১৩ ১৫:০৬

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

জাতীয়

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

ভারতের ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও...

২০২৬-০৯-১৩ ১৩:২২

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

জাতীয়

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জ...

২০২৬-০৯-১৩ ১২:৪০