সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

ব্যবসায়ী ও করদাতাদের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। তিনি বলেন, করব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, করদাতাদের সঙ্গে কর কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি যোগাযোগ কমিয়ে আনার জন্য এনবিআর কাজ করছে। ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল, নিরীক্ষার জবাব দেওয়া এবং কোনো ভুল থাকলে অনলাইনে তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এতে করদাতাদের হয়রানি ও অনিয়মের সুযোগ কমবে।

তিনি বলেন, চলতি বাজেটে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কর আইনজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এখনও করজালের বাইরে রয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, তাদের করজালের আওতায় আনার পাশাপাশি সঠিকভাবে কর আদায়ে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, জনগণের করের অর্থেই রাষ্ট্র সড়ক, সেতু, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। তাই রাষ্ট্রের কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়ার পাশাপাশি নাগরিকদেরও রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে।

আরও

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

জাতীয়

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা...

২০২৬-০৯-১৪ ১২:৩৭

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

জাতীয়

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা ন...

২০২৬-০৯-১৪ ০৮:৩২

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন...

২০২৬-০৯-১৩ ২৩:০০

নিরাপদ খাদ্য নিশ্চিতে ১৯ প্রতিষ্ঠানে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিতে ১৯ প্রতিষ্ঠানে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে আইন প্রয়োগ ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নিরাপদ খা...

২০২৬-০৯-১৩ ২২:১২

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

২০২৬-০৯-১৩ ১৯:০৬

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

জাতীয়

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

পাশাপাশি একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খ...

২০২৬-০৯-১৩ ১৮:২৪