সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় প্রত্যয় পুনরুক্ত করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি। সম্পদ চিহ্নিত ও উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে। এছাড়া এই পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করতে আইনি এবং ফরেনসিক দক্ষতা সম্পন্ন অন্যান্য দেশের সাথেও সরকার যোগাযোগ রক্ষা করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যাদের আইনি ও ফরেনসিক দক্ষতা রয়েছে, আমরা সেসব দেশের সাথে আলোচনা করছি। পাচার হওয়া অর্থ ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার আইনি এবং কূটনৈতিক উভয় পথই ব্যবহার করবে।

পাচারকৃত অর্থ জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এগুলো দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের এই চুরি হওয়া টাকা ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ এবং তা পুনরুদ্ধারে সরকারের আন্তর্জাতিক তৎপরতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্...

২০২৬-০৯-১৩ ১৬:০১

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

জাতীয়

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায়...

২০২৬-০৯-১৩ ১৫:৩১

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জান...

২০২৬-০৯-১৩ ১৫:১০

‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ

জাতীয়

‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ

‘আমরা গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত...

২০২৬-০৯-১৩ ১৫:০৬

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

জাতীয়

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

ভারতের ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও...

২০২৬-০৯-১৩ ১৩:২২

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

জাতীয়

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জ...

২০২৬-০৯-১৩ ১২:৪০