রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক ও সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

ভারতের সঙ্গে নতুন সম্পর্ক চায় ঢাকা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।

তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে সমালোচনা

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন হুমায়ুন কবির।

তিনি বলেন, ওই পদে দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা সায়মা ওয়াজেদের ছিল না। নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেখান থেকে দুর্নীতির দুর্গন্ধ বের হয়ে এসেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ডব্লিউএইচওর পরবর্তী নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা সংকট থাকবে গুরুত্বের কেন্দ্রে

যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

আরও

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

জাতীয়

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জ...

২০২৬-০৯-১৩ ১২:৪০

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

জাতীয়

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত...

২০২৬-০৯-১২ ২২:২৮

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

জাতীয়

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সারের...

২০২৬-০৯-১২ ২০:৪৮

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

জাতীয়

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

প্রথম শ্রেণি বাদে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করতে...

২০২৬-০৯-১২ ২০:২৮

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি’: স্পিকার

জাতীয়

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি’: স্পিকার

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংস...

২০২৬-০৯-১২ ২০:২৫

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

জাতীয়

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দ...

২০২৬-০৯-১২ ২০:২৪