মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ব্যবসায়ীর গাড়িতে গুলি

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ব্যবসায়ীর গাড়িতে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে চলন্ত একটি গাড়িতে দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রাউজানের ব্যবসায়ী ও দৈনিক প্রিয় সময়-এর সম্পাদক এস এম শহিদুল্লাহ রনি।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টা ১৫ মিনিটে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চরাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এস এম শহিদুল্লাহ রনি জানান, চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে প্রথমে একটি ইট ছুড়ে মারে। এরপর তারা গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

গুলিগুলো গাড়ির পেছনের অংশে আঘাত করে। তবে হামলার সময় রনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে তিনি অক্ষত থাকেন।

ঘটনার বর্ণনা দিয়ে রনি বলেন, “আজ আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। ইট ছোড়ার পর আমি গাড়ির হেডলাইট বন্ধ করে দিই। হামলাকারীরা সম্ভবত বুঝতে পারেনি যে আমিই চালকের আসনে ছিলাম। তারা ভেবেছিল আমি পেছনের সিটে বসে আছি। এ কারণেই আমি বেঁচে গেছি।”

তিনি আরও জানান, ব্যবসা নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ রয়েছে। এছাড়া অতীতে আমান বাজারে তার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলিবিদ্ধ গাড়িটি পরীক্ষা করেন।

তিনি বলেন, “ভুক্তভোগী জানিয়েছেন, কয়েকজনের সঙ্গে তার বিরোধ রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬