বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ব্যালট রায়ের পর নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদেরও সমালোচনা করলেন ট্রাম্প

ব্যালট রায়ের পর নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদেরও সমালোচনা করলেন ট্রাম্প

ডাকযোগে পাঠানো ব্যালট ব্যালট নিয়ে রিপাবলিকানদের পক্ষে থাকা একটি বিধি কার্যকর করার সুযোগ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে না দেওয়ায় দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতিদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদেরও আক্রমণ করেন তিনি। খবর রয়টার্সের।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে পাঠানো ব্যালটসংক্রান্ত ওই বিধি কার্যকর করতে চেয়েছিল ইউএস পোস্টাল সার্ভিস। তবে সুপ্রিম কোর্ট তাৎক্ষণিকভাবে সেটি কার্যকর করার অনুমতি দেয়নি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, তার প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষেত্রে বিচারপতিরা ডেমোক্র্যাটদের প্রভাবের কাছে নতি স্বীকার করছেন।

এগুলোর মধ্যে বৈশ্বিক শুল্ক ব্যবস্থা এবং জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে সুপ্রিম কোর্টে ৬-৩ সংখ্যাগরিষ্ঠতা রক্ষণশীল বিচারপতিদের।

ট্রাম্প বলেন, র‍্যাডিক্যাল বামপন্থিদের চাপ ও প্ররোচনায় এই সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা আমেরিকাকে অন্তত ১০০ বছর পিছিয়ে দিয়েছে।

নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদের উদ্দেশ্যেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনের জন্য যাদের তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা এখন আর সেই মানুষ নেই; তারা যেন নিজেদের পুরোনো অবস্থার ছায়া।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক, কষ্টদায়ক ও ক্ষতিকর সিদ্ধান্তগুলোর কয়েকটির জন্য এই আদালত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ডাকযোগে পাঠানো ব্যালটসংক্রান্ত রায়কে রিপাবলিকানদের জন্য বড় পরাজয় হিসেবেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : রয়টার্স

আরও

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইরান

ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সাইবার গোষ্ঠীগুলো গুপ্তচরবৃত্তির সফটওয়্যার ব্যবহার করে ভিন্নমতাবলম্বী, অধিকারকর্মী ও সাংবাদিকদের লক...

২০২৬-০৯-১৫ ২২:৫০

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নন্দিগ্রাম ও রেজিনগর আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। সর্বশেষ নির্বাচনে নন্দিগ্রামে বর...

২০২৬-০৯-১৫ ২২:৩৫

‘এআই যুদ্ধে’ গতি বাড়াচ্ছেন ট্রাম্প, গন্তব্য কোনদিকে?

আন্তর্জাতিক

‘এআই যুদ্ধে’ গতি বাড়াচ্ছেন ট্রাম্প, গন্তব্য কোনদিকে?

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডা...

২০২৬-০৯-১৫ ২২:২৬

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

আন্তর্জাতিক

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ, অনলাইন প্রতারণা, মানবপাচার, জাল নথি ও পরিচয় অপব্যবহার ঠেকাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মাল...

২০২৬-০৯-১৫ ২২:০৭

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে...

২০২৬-০৯-১৫ ১৭:৫৩