মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
|
২০২৬-০৯-১৫ ১৭:৫৩
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় প্রতারণার বিষয়ে সতর্ক করে এ পরামর্শ দেয় দূতাবাস।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকতে হবে। দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনো কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।
এ ধরনের কোনো বার্তা বা অনুরোধ পেলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে কাউকে টাকা না পাঠাতেও সতর্ক করা হয়েছে।