সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল অতিক্রম করার ঠিক কিছুক্ষণ পরেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত এলাকার একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইয়াহোদেন স্টেশনে সংঘটিত এই হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার মাত্র ১৫ মিনিট আগে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিস জনসন এবং যুক্তরাজ্যের জোনাথন পাওয়েলসহ অন্যান্য ইউরোপীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কিয়েভে একটি সম্মেলনে অংশগ্রহণ শেষে অন্য একটি ট্রেনে করে একই রুট দিয়ে ফিরছিলেন। রাশিয়া জানিয়েছে যে তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে 'রেলওয়ে অবকাঠামো' লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি 'উজরালিযুৎসিয়া' জানিয়েছে, 'খুব সম্ভবত এই ড্রোনের মূল লক্ষ্য ছিল কূটনৈতিক ট্রেনটি।'

হামলার সময় ইয়াহোদেন স্টেশনে অন্য একটি ট্রেনে উপস্থিত থাকা সিআইএ-র সাবেক প্রধান ডেভিড পেট্রিয়াস এই ঘটনাকে 'ভয়াবহ' বলে অভিহিত করেছেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেট্রিয়াস বলেন, 'এটি ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার চেষ্টা করা একজন সত্যিকার বর্বরোচিত নেতার কাজ।'

উজরালিযুৎসিয়া এক বিবৃতিতে জানিয়েছে, রুশ হামলার আশঙ্কায় রিয়েল-টাইম সময়সূচীতে পরিবর্তনের কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। এছাড়া রুশ জেট-প্রপেলড ড্রোনের এই হামলার মাত্র '১৫ মিনিট আগে' ওই ট্রেনে থাকা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইউক্রেনীয় ও পোলিশ উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রুশ ড্রোনটি আঘাত হানে।
 

কিয়েভের ওই সম্মেলনে অংশ নেওয়া সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট বিবিসিকে জানান, তাঁর ট্রেনের যাত্রীদেরও হামলার পর ট্রেন থামিয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছিল, তবে কিছুক্ষণ পরেই তাঁদের যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাঁর ট্রেনটি পরে পোল্যান্ডের দোরোহুস্ক সীমান্ত স্টেশনে নিরাপদে পৌঁছে যায়। কিছু সংবাদমাধ্যমে বিল্ডট জনসনের সঙ্গেই একই ট্রেনে ছিলেন বলে দাবি করা হলেও বরিস জনসন এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বরিস জনসন লিখেছেন, 'আজ সকালে পোল্যান্ড সীমান্তে একটি স্থির ইউক্রেনীয় লোকোমোটিভ উড়িয়ে দিতে পুতিনকে কোন বিকৃত যুক্তি চালিত করেছে, তা আমার জানা নেই।'

তিনি এটিকে ইউক্রেনীয়দের প্রতিদিন সহ্য করা 'এলোমেলো ও অর্থহীন হামলার একটি রূপ' বলে উল্লেখ করেন এবং কিয়েভের মিত্রদের কাছে ইউক্রেনের জন্য 'প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা' দ্রুত সরবরাহের আহ্বান জানান। দ্রুত গতিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ও জেট-প্রপেলড ড্রোন মোকাবিলায় আরও বেশি ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিতে ইউক্রেন বারবার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ইয়াহোদেনে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে হওয়া এই 'বর্বর হামলাকে' '[রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিনের সন্ত্রাসের সরাসরি ইইউ এবং ন্যাটোর দরজায় কড়া নাড়া' হিসেবে অভিহিত করেছেন এবং মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'পুতিনকে এটা বুঝতে হবে যে তাঁর এই বর্বরতার জবাব দেওয়া হবে এমন এক নিষ্পত্তিমূলক পদক্ষেপের মাধ্যমে, যা তাঁর জন্য যুদ্ধের ব্যয়কে একটি অগ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাবে। তাঁকে থামানোর এটিই একমাত্র উপায়।'

পোল্যান্ডে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেন, 'রুশ পক্ষের আগ্রাসন এখন বাস্তবে রূপ নিচ্ছে এবং তা আমাদের সীমান্তের আরও কাছাকাছি চলে আসছে।'
বরিস জনসন এবং শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা কিয়েভে অনুষ্ঠিত 'ইয়েস' কনফারেন্স থেকে ফিরছিলেন, যা রাজনীতি, ব্যবসা, নিরাপত্তা এবং গণমাধ্যমের শীর্ষ নেতা ও বিশেষজ্ঞদের এক মিলনমেলা।

এদিকে রাশিয়া ইউক্রেনের ট্রেন, রেলওয়ে ডিপো, পেট্রোল পাম্প এবং সীমান্ত ক্রসিংগুলোকে লক্ষ্যবস্তু করে তাদের যুদ্ধ আরও তীব্র করে তুলেছে বলে মনে হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন-মলদোভা সীমান্ত ক্রসিংয়ে রুশ ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় এক নারী কন্ডাক্টর নিহত হয়েছেন এবং মাসের শুরুতে কিয়েভের একটি ডিপোতে হামলায় ছয়জন রেলকর্মী নিহত হন।

এর আগে গত জানুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে 'সন্ত্রাসবাদ' আখ্যা দিয়েছিলেন জেলেনস্কি, যে হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে আকাশপথ বন্ধ থাকায় ইউক্রেনের বিশাল রেলওয়ে নেটওয়ার্কই কোটি কোটি নাগরিকের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে, আর রুশ হামলায় এই নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও তাদের ভূখণ্ডে ঘটা বিভিন্ন সন্দেহজনক ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করছে। গত সপ্তাহে জার্মানি জানায় যে, আগস্ট মাসে লাইপজিগ বিমানবন্দরে ঘটা ড্রোন হামলার পেছনে রাশিয়া দায়ী—যদিও মস্কো এই দাবিকে 'অযৌক্তিক' বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া ইতালি থেকে এস্তোনিয়া পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা স্থাপনাসমূহে বেশ কিছু রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার জন্য কিছু দেশ রাশিয়াকে দায়ী করছে।

আরও

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের...

২০২৬-০৯-১২ ২৩:৩৩

রাশিয়া-চীন ঘনিষ্ঠতা বাড়ছে, যুক্তরাষ্ট্র কি দুর্বল হচ্ছে?

আন্তর্জাতিক

রাশিয়া-চীন ঘনিষ্ঠতা বাড়ছে, যুক্তরাষ্ট্র কি দুর্বল হচ্ছে?

ইউক্রেন যুদ্ধ চলছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। হরমুজ প্রণালির সং...

২০২৬-০৯-১২ ২১:২২

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: শি জিনপিং

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এ অঞ্চলের মানুষের জন্য ‘গুরুতর ক্ষতি’ বয়ে এনেছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের...

২০২৬-০৯-১২ ১৯:০৪

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ যাত্রী আহত

আন্তর্জাতিক

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ যাত্রী আহত

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন যাত্রী। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক...

২০২৬-০৯-১২ ১১:৪৫

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তিকর সুবিধা থেকে দূরে রাখতে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্য...

২০২৬-০৯-১২ ১১:৩৯

হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প

আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের দমনে তাদের লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনীকে হামলা চালানোর অনুরোধ করেছিলেন...

২০২৬-০৯-১১ ২৩:২০