মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এবার তিনি দলীয় নেতৃত্ব বাছাইয়ের লড়াইয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্ট্রিটিং বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, আগামী সাধারণ নির্বাচনে আপনি (স্টারমার) লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না।’ স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন বলেও উল্লেখ করেন স্ট্রিটিং। তাঁর মতে, ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। সেখানে সম্ভাব্য সেরা প্রার্থীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন।

লেবার পার্টির নিয়ম অনুযায়ী, নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর জন্য দলের ৮১ জন এমপির সমর্থন থাকতে হয়। স্ট্রিটিং সে সমর্থন পেয়েছেন কি না তা নিয়ে কিছু উল্লেখ করেননি।

২০২৪ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবারদের ক্ষমতায় বসিয়েছিলেন স্টারমার। তবে গত সপ্তাহে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে দলের বিপর্যয়কর ফলাফলের পর প্রধানমন্ত্রীর পদে থাকা নিয়ে চাপের মুখে আছেন।

ইতোমধ্যেই চারজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। ৮০ জনেরও বেশি লেবার এমপি স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে স্টারমার দায়িত্ব ছাড়ার কথা নাকচ করেছেন। তাঁর দাবি, ক্ষমতাসীন দলের শতাধিক এমপি তাঁকে স্বপদে বহাল থাকার জন্য সমর্থন দিয়েছেন।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫